Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

প্রসূতি মৃত্যু ঘিরে লালবাগের নার্সিংহোমে তাণ্ডব

প্রসূতি মৃত্যু ঘিরে লালবাগের নার্সিংহোমে তাণ্ডব
  • ৬ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের লালবাগের একটি নার্সিংহোমে তাণ্ডব। ভাঙচুর চালানোর অভিযোগ মৃতার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, প্রসূতির মৃত্যুর পর দায় এড়াতে নার্সিংহোম কর্তৃপক্ষ বহরমপুরে রেফার করে। বহরমপুরে নিয়ে গেলে হাসপাতাল থেকে জানানো হয় , অনেক আগেই রোগীর মৃত্যু হয়েছে। তারপরেই মৃতার বাড়ির লোকজন এসে নার্সিংহোম ভাঙচুর করে বলে অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মুর্শিদাবাদ থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ