Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

দ্বিতীয় রাউন্ডে লক্ষ্য সেন

ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের জয়ের ধারা বজায় রাখলেন লক্ষ্য সেন।

দ্বিতীয় রাউন্ডে লক্ষ্য সেন
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের জয়ের ধারা বজায় রাখলেন লক্ষ্য সেন। মঙ্গলবার অস্ট্রিয়ার শাটলার কোলিন্স ভালেন্তিন ফিলিমোনকে হারালেন ২৫ বছর বয়সি এই তারকা। তিন গেমের লড়াইয়ে লক্ষ্য সেনের পক্ষে ফল ১৬-২১, ২১-৮ ও ২১-৪। প্রথম গেমে হারলেও শেষ দু’টিতে প্রতিপক্ষকে আর দাঁড়াতেই দেননি লক্ষ্য সেন। দ্বিতীয় রাউন্ডে মার্কিন গ্যারেথ টেনের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে রাখলেন তিনি। বুধবার ফের কোর্টে নামবেন ভারতীয় শাটলার। পাশাপাশি, এদিন দ্বিতীয় রাউন্ডে খেলবেন আয়ূষ শেঠি। তাঁর প্রতিপক্ষ শ্রীলঙ্কার ধুমেন্দু। মহিলাদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডের বাধা টপকালেন গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি। তাঁরা হারালেন মার্কিন লাউরেন লাম ও আলিসন লি জুটিকে। খেলার ফল ২১-১৫, ২১-১২।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ