Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অল ইংল্যান্ড ফাইনালে লক্ষ্য

রেকর্ড আর লক্ষ্য সেনের মধ্যে শুধু একটা ম্যাচ। অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে শনিবার শেষ চারের বাধা টপকে ফাইনালে পৌঁছালেন ভারতীয় তারকা শাটলার।

অল ইংল্যান্ড ফাইনালে লক্ষ্য
  • ৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহাম: রেকর্ড আর লক্ষ্য সেনের মধ্যে শুধু একটা ম্যাচ। অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে শনিবার শেষ চারের বাধা টপকে ফাইনালে পৌঁছালেন ভারতীয় তারকা শাটলার। হাই-ভোল্টেজ ম্যাচে কানাডার ভিক্টর লাইকে তিন গেমের লড়াইয়ে ২১-১৬, ১৮-২১, ২১-১৫ ব্যবধানে হারালেন লক্ষ্য। ছন্দ বজায় রেখে রবিবার শিরোপা নির্ণায়ক ম্যাচে বাজিমাত করলে প্রকাশ পাড়ুকোন ও পুলেল্লা গোপীচাঁদকে স্পর্শ করবেন তিনি। তবে চিন্তার কারণও থাকছে। ২০২২ সালে ফাইনালে উঠেও শেষরক্ষা হয়নি লক্ষ্যর। রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। 

Advertisement

চলতি আসরে দুরন্ত ফর্মে রয়েছেন লক্ষ্য। কোয়ার্টার-ফাইনাল থেকে শেষ চারের পথে স্ট্রেট গেমে ম্যাচ জিতেছিলেন তিনি। এদিন শুরুটা ভালো করলেও তারপর লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন ভারতীয় শাটলার। তৃতীয় তথা নির্ণায়ক গেমে ম্যাচের রাশ দখলে নেন তিনি। তবে আশঙ্কার কারণ হতে পারে তাঁর চোট। ম্যাচের মধ্যেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরে তাঁর। কোর্টের মধ্যেই প্রাথমিক শুশ্রূষার পর খেলা চালিয়ে যান লক্ষ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ