Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, জামিন উলুবেড়িয়া আদালতে, নিজেকে বিজেপি কর্মী বলে দাবি ধৃতের

উলুবেড়িয়া আদালতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার অভিযোগে জামিন পেল দুরন্ত কাঁড়ার। বিজেপির সঙ্গে সম্পর্কের দাবি উড়িয়ে দিলেন নেতারা। বিস্তারিত পড়ুন।

পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, জামিন উলুবেড়িয়া আদালতে, নিজেকে বিজেপি কর্মী বলে দাবি ধৃতের
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আমাকে বিজেপি কর্মীরাই ফাঁসিয়েছে। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলেও আমি সেই টাকা তুলিনি। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণ না করেও কীভাবে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকল, তা বুঝতে পারছি না। মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে যাওয়ার পথে এই দাবি করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া ধৃত দুরন্ত কাঁড়ার। 

Advertisement

সোমবার বিকালে রাজাপুর থানার বাসুদেবপুর থেকে দুরন্তকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক জামিনে মঞ্জুর করেন। দুরন্তের দাবি, দুই দাদা তৃণমূল করলেও তিনি ২০১৮ সাল থেকে বিজেপি করেন। এমনকি, বিজেপি করায় তাঁর নামে মামলাও হয়েছে। দুরন্তের কথায়, দুই বউদির পাশাপাশি তাঁর স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন। তবে তাঁর অ্যাকাউন্টে যে এই টাকা ঢুকছে, তা তিনি জানতেন না। যখন জানতে পারেন, তখন নিজেই ব্যাংকে গিয়ে চিঠি দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার আরজি জানান। পাশাপাশি এও বলেন, ওই অ্যাকাউন্ট থেকে তিনি টাকা তোলেননি। 
যদিও দুরন্ত নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করলেও তা উড়িয়ে দিয়েছেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক উমাশংকর হালদার। তিনি বলেন, ধৃতের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। পূর্বতন সরকারের আমলে কাউকে ধরে হয়তো ফর্ম পূরণ করেছিলেন। রাজ্যে ক্ষমতা বদলের পর নব্য বিজেপির যে ট্রেন্ড চলছে, তাতে গা ভাসিয়ে দুরন্তকে এলাকায় একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল। এই কু-কাজের সব দায়িত্ব তার এবং তৃণমূলের। প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডারের দুর্নীতি নিয়ে উলুবেড়িয়া ২ নম্বর ব্লক প্রশাসন তদন্তে নামার পর দেখা যায়, ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দুরন্ত কাঁড়ারের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। এরপরেই প্রশাসনের অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ