Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লক্ষ্মী না অন্নপূর্ণা, কার উপর আস্থা তেহট্টের মহিলাদের? প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে

এবার ভোটে কি প্রভাব ফেলবে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার? না কি মমতা বন্দ্যোপাধ্যয়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের উপরই আস্থা রাখবে তেহট্ট বিধানসভার মহিলারা

লক্ষ্মী না অন্নপূর্ণা, কার উপর আস্থা তেহট্টের মহিলাদের?  প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে
  • ২২ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

সংবাদদাতা, তেহট্ট: এবার ভোটে কি প্রভাব ফেলবে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার? না কি মমতা বন্দ্যোপাধ্যয়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের উপরই আস্থা রাখবে তেহট্ট বিধানসভার মহিলারা। এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তৃণমূলের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারেই উপরই আস্থা রাখবেন মা-বোনেরা। অন্যদিকে বিজেপির দাবি, এবার পরিবর্তনের সাক্ষী হতে মা বোনেরা প্রার্থীদের আশীর্বাদ করবেন। 

Advertisement

তৃণমূল প্রার্থীর দাবি, তেহট্ট বিধানসভায় বিভিন্ন এলাকায় মহিলাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে এখনো লক্ষ্মীর ভাণ্ডারেই আস্থা রেখেছেন গ্রামের মা বোনেরা। বিজেপি তাদের ইস্তাহারে অন্নপূর্ণা ভাণ্ডার নামে একটি যোজনার কথা বলছে। তাতে মহিলাদের তিন হাজার টাকা দেওয়ার কথা বলেছে। সেই কথা বিজেপি গ্রামে প্রচারে গিয়ে প্রচারও করছে। তারা ভাবছে বিজেপির এই ভুয়া প্রচারের প্রলোভনে মা-বোনেরা তাদের ভোট দেবেন। তৃণমূল বলছে, তারা ক্ষমতায় এলে প্রকল্প বন্ধ হওয়ার কোনো ভয় নেই। আর বিজেপি কোন রাজ্যে এই ভাতার প্রতিশ্রুতি দিলেও তা দেয়নি তাও পচার করছে। 
এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মহিলা বলেন, দিদি কথা দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার করবেন, তা করেছেন। টাকা বাড়ানোর কথা বলেছিলেন, টাকাও বেড়েছে। তাই দিদিকে ভরসা করা যায়। একজন মহিলা বলে উঠলেন বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এলে দেবে। ওরা আগে ওরা ক্ষমতায় আসুক তারপর তো দেবে। সঙ্গে সঙ্গে আরেকজন গৃহবধূ বলে ওঠেন, ওরা তো দিল্লি থেকে বিহার সহ অনেক রাজ্যে ক্ষমতায় আছে। তারা সেখানেও প্রতিশ্রুতি দিয়েছিল। কেউ তা পায়নি। এখানেও ক্ষমতায় এলেই ওরা সব বন্ধ করে দেবে। তাই আমাদের দিদির উপরই ভরসা রাখতে হবে। দিদি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন স্বামীদের কাছ থেকে হাত পাততে হবে না। আজ দিদির দেওয়া টাকায় আমরা অনেকে স্বনির্ভর হয়েছি।

সম্পর্কিত সংবাদ