চাকদার লক্ষী প্রতিমার ব্যাপক চাহিদা ময়নাগুড়ি বাজারে। তবে এবার ছোট-বড় প্রত্যেকটি মাপের প্রতিমার দামই বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে বলে দাবি স্থানীয়দের। আজ, রবিবার সকাল থেকে ভালোই বিক্রি হচ্ছে চাকদার প্রতিমা। এই প্রতিমা এক বছর গ্যারান্টি বলে বিক্রি করছে ব্যবসায়ীরা। জল পড়লেও এই প্রতিমার রঙের না কী কোনও ক্ষতি হবে না বলে ক্রেতাদের জানিয়েছেন ব্যবসায়ীরা।

