Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্যারমে চ্যাম্পিয়ন পাপিয়া বিশ্বাস

ক্যারমে চ্যাম্পিয়ন পাপিয়া বিশ্বাস
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দার্জিলিং ডিস্ট্রিক্ট ক্যারম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল শিলিগুড়ির শান্তিপাড়ার পাপিয়া বিশ্বাস। রবিবার রাতে ওপেন সিঙ্গলস বিভাগে ফাইনালে তিনি নিত্যগোপাল কুণ্ডুকে হারিয়ে দেন। শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ক্যারম (২৯ ইঞ্চি) অ্যাসোসিয়েশনের উদ্যোগে সূর্যনগর ফ্যান্সি ইয়ুথ ক্লাবে দু’দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন বসেছিল। খেলায় ২৪ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। যারমধ্যে ৬ জন জাতীয়স্তরের প্রতিযোগী ছিলেন। শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ক্যারম (২৯ ইঞ্চি) অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব ঘোষ বলেন, রাজ্য সিনিয়র মহিলা চ্যাম্পিয়ন পাপিয়া ২-০ সেটে হারিয়ে দেয় নিত্যগোপালকে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ