Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ম্যাগাজিন

ক্যান্সারজয়ীদের নাট্য কর্মশালা, উদ্যোগে মেডিকা

ক্যান্সারজয়ীদের নাট্য কর্মশালা, উদ্যোগে মেডিকা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ক্যান্সারজয়ীদের নিয়ে বিশ্ব ক্যান্সার দিবস উদ্‌যাপন করল মণিপাল গ্ৰুপের মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা চন্দন সেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা, সিনিয়র কনসালটেন্ট ও অধ্যাপক ডাঃ সুবীর গঙ্গোপাধ্যায়, মেডিকা হাসপাতলের অঙ্কোলজি বিভাগের ডিরেক্টর ডাঃ সৌরভ দত্ত, অঙ্কোলজি ও রোবোটিক সার্জারির সিনিয়র কনসালটেন্ট ডাঃ অভয় কুমার, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডাঃ অরুণাভ রায় প্রমুখ। ডাঃ সুবীর গঙ্গোপাধ্যায় বলেন, ‘ক্যান্সার পরিষেবার ক্ষেত্রে মেডিকা অঙ্কোলজি টিম একাধিক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। যেমন, বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা, নামমাত্র খরচে বাড়িতে গিয়ে ক্যান্সার রোগীদের পরিষেবা প্রদান ইত্যাদি।’ ডাঃ দত্ত এদিন জানান, ‘একটি নাটকের কর্মশালা আয়োজিত হবে। যার দায়িত্বে থাকবেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন। যাঁরা ক্যান্সারকে পরাস্ত করেছেন তাঁরাই এই কর্মশালায় যোগ দিতে পারবেন।’ নানা ক্যান্সারজয়ী ব্যক্তি এদিন নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 
লেখা ও ছবি: সঞ্জয় চক্রবর্তী
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ