Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কাউন্টিতে খেলবেন কুলদীপ

কাউন্টিতে খেলবেন কুলদীপ
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিডস: আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে টি-২০ এবং ওডিআই সিরিজ মিলিয়ে মোট দশটি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু একবারও মাঠে নামার সুযোগ পাননি কুলদীপ যাদব। এমনকি, চলতি জিম্বাবোয়ে সফরের স্কোয়াডেও জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনারের। অগত্যা কাউন্টি ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিলেন তিনি। ইয়র্কশায়ারের হয়ে ২৪ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ওয়ান ডে কাপে পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলবেন কুলদীপ। তারপর সেপ্টেম্বরে খেলবেন কাউন্টি চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচ। উল্লেখ্য, আগস্টে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে ভারত। মনে করা হচ্ছে লাল বলের ক্রিকেটে সুযোগ পাবেন তিনি। তার আগে কাউন্টি ক্রিকেটে খেলেই নিজেকে নতুনভাবে প্রমাণ করতে মরিয়া কুলদীপ। এক বিবৃতিতে বলেছেন, ‘ইংলিশ কন্ডিশনে খেলার চ্যালেঞ্জ উপভোগ করেছি সবসময়। ইয়র্কশায়ার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার পর ওদের হয়ে মাঠে নামতে উদগ্রীব। ইতিবাচক অবদান রাখার অপেক্ষায় রয়েছি।’

Advertisement

এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনবার ইংল্যান্ড সফরে এসেছেন চায়নাম্যান। কিন্তু খেলেছেন শুধু একটাই ম্যাচ। লর্ডসে সেই টেস্টে যদিও ৯ ওভারের বেশি বল করার সুযোগ পাননি। আর সদ্য সমাপ্ত ওডিআই সিরিজে ভারতীয় বোলিংয়ের চরম দৈন্যদশা সত্ত্বেও তাঁর উপর ভরসা রাখেননি কোচ গৌতম গম্ভীর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ