Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মেসির জন্য মন খারাপ কুবার্সির

মেসির হার দেখে মন খারাপ কুবার্সির। বিশ্বকাপ ফাইনালে মেসির প্রতি তাঁর আবেগ প্রকাশ। বিস্তারিত পড়ুন।

মেসির জন্য মন খারাপ কুবার্সির
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: বিশ্বকাপ ফাইনালে তাঁরা ছিলেন প্রতিপক্ষ। লায়োনেল মেসির পা থেকে বল কাড়তে তাড়া করেছেন চিতার ক্ষিপ্রতায়। বাঁ পায়ের জাদুকরের কাছে বল পৌঁছানোর সেভাবে সুযোগই দেননি। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নও হয় তাঁদের দল স্পেন। তবুও মন খারাপ কুবার্সি, গাবির। কারণটা অনেককেই অবাক করবে। হ্যাঁ, আর পাঁচজন সাধারণ ভক্তের মতো মেসির হার কষ্ট দিয়েছে দুই স্প্যানিশ যোদ্ধাকে! বিশ্বকাপ শেষে চোখের জলে মাঠ ছাড়েন এলএমটেন। এই প্রসঙ্গে কুবার্সি বলছিলেন, ‘মেসিই আমার আইডল। তাঁর বিরুদ্ধে খেলাটা সম্মানের। তবে ম্যাচ শেষে তাঁকে দেখে আমার খুব খারাপ লাগছিল। কারণ, মেসির হার দেখতে একদমই ভালো লাগে না।’ শুধু কুবার্সি নয়, গাবিও মেসি ভক্ত। হারের পর মেসির ইনস্টাগ্রাম পোস্টে গাবি কমেন্ট করেন, ‘ইউ আর দ্য নম্বর ওয়ান, ফরএভার।’ উল্লেখ্য, মেসির মতো গাবি, কুবার্সির উত্থানও লা মাসিয়া থেকে। শুধু তাই নয়, দুই স্প্যানিশ ফুটবলারই খেলেন লিওর প্রাক্তন ক্লাব বার্সেলোনাতে। তাই  লায়োনেল মেসিকে অনুপ্রেরণা করেই তাঁদের বড়ো হওয়া। প্রিয় তারকার বিষণ্ণতা বিদ্ধ করেছে তাঁদেরও।

Advertisement

এদিকে, বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের এরিক গার্সিয়া ও গাবির উপর চড়াও হয়েছিলেন আর্জেন্তিনার লিয়ান্দ্রো পারাদেস। দুই স্প্যানিশ ফুটবলারের উপর হাত তুলতেও দেখা যায় তাঁকে। তার জন্য প্রবল সমালোচনার মুখে পড়েছেন পারাদেস। তাঁর নির্বাসনের দাবিও করছেন অনেকে। তবে গাবি এমনটা চান না। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে পারাদেসকে শাস্তি দেওয়া উচিত নয়। বুঝতে পারছি, এমন ঘটনা ছোটোদের কাছে ভালো বিজ্ঞাপন নয়। তবে ফুটবল মাঠে এমনটা আগেও ঘটেছে। বরং ম্যাচের মধ্যে ওকে লাল কার্ড দিলে, ঝামেলা সেখানেই মিটে যেত। দিনের শেষে এগুলো ফুটবলেরই অংশ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ