Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কঠোর পরিশ্রম সার্থক: হর্ষিত

কঠোর পরিশ্রম সার্থক: হর্ষিত
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নাগপুর: স্বপ্নের সময় কাটছে হর্ষিত রানার। বৃহস্পতিবার ৭ ওভার হাত ঘুরিয়ে ৫৩ রানে নিয়েছেন ৩ উইকেট। তিন ফরম্যাটেই অভিষেক ম্যাচে অন্তত তিন উইকেট নেওয়ার নজির গড়লেন তরুণ পেসার। হর্ষিত বলছিলেন, ‘স্বপ্নের ঘোরে রয়েছি। এই মুহূর্তের জন্য কঠোর পরিশ্রম করেছি। তারই পুরস্কার মিলছে। এদিন সঠিক লাইন-লেংথে বল করেই সাফল্য পেলাম।’ উল্লেখ্য, এদিন ম্যাচের আগে হর্ষিতের হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন সামি। এদিকে, ব্যাট হাতে আলো ছড়ানো শ্রেয়স আয়ার ম্যাচ শেষে বলেন, ‘বিরাট ভাই খেলতে পারেনি বলেই এদিন সুযোগ পেয়েছিলাম। দায়িত্ব পালন করতে পেরে খুশি। ঘরোয়া ক্রিকেটে খেলার সুফল পেলাম।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ