Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর, জানালেন কারণ

আজ, বৃহস্পতিবার বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। এদিন পুর কমিশনারের দপ্তরে গিয়ে তিনি ইস্তফাপত্র জমা দেন।

বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর, জানালেন কারণ
  • ৪ জুন, ২০২৬ ১৬:১৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। এদিন পুর কমিশনারের দপ্তরে গিয়ে তিনি ইস্তফাপত্র জমা দেন। এর পাশাপাশি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছেও তিনি ইস্তফাপত্রের কপি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। তবে আচমকাই এই ইস্তফার কারণ সম্পর্কে তিনি এখনও পর্যন্ত বিস্তারিত ভাবে কিছুই জানাননি। সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি শুধুমাত্র বলেন, ব্যক্তিগত কারণেই তিনি ইস্তফা দিয়েছেন। বিধাননগরবাসীদের কাছে তিনি কৃতজ্ঞ।  কিন্তু বর্তমানে রাজ্যে পালাবদলের পর থেকে কাউন্সিলররা আসছেন না। ফলে কোনও কাজ সেভাবে হচ্ছে না। বসেই থাকতে হচ্ছে। এমনকি মিটিংও হচ্ছে না। ফলে সাধারণ মানুষদের প্রয়োজনীয় পরিষেবাও দেওয়া সম্ভব হচ্ছে না। বলেন, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারব না। তাই ইস্তফা দিলাম। তার জন্য যা যা নিয়ম মানতে হয় সেসব মেনেই ইস্তফা দিয়েছি। তবে অল্পবয়স থেকেই মানুষের জন্য কাছ করি। এখনও করব, কিন্তু কাউন্সিলর হিসেবে। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় জানা যায় কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। জনসমক্ষে তিনি কিছু না বললেও পরে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ জানান, ফিরহাদ ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন। তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি তাতে সম্মতি দিয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ