Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইতিহাস গড়ে ক্রান্তির ৫ উইকেট

লর্ডসে ইতিহাস গড়লেন ক্রান্তি গৌড়, প্রথম মহিলা হিসেবে টেস্টে ৫ উইকেট নিলেন। ভারত ২৬৯ রানে এগিয়ে। বিস্তারিত পড়ুন।

ইতিহাস গড়ে ক্রান্তির ৫ উইকেট
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: চালকের আসনে ভারত। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের চেয়ে আপাতত ২৬৯ রানে এগিয়ে ভারতের মহিলা দল। স্মৃতি মান্ধানা অপরাজিত ৬৯। ব্যাট হাতে শুরু থেকেই সাবলীল দেখাচ্ছে তাঁকে। নট-আউট যস্তিকা ভাটিয়াও। ৩৯ রানে ব্যাট করছেন তিনি। তবে, এদিন নজির গড়লেন ক্রান্তি গৌড়। লর্ডসে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ উইকেট নিলেন তিনি। তাঁর দাপটে হোমটিমের প্রথম ইনিংসে দাঁড়ি পড়ে মাত্র ১৭০ রানে। ক্রান্তি ছাড়াও বল হাতে সফল সায়ালি সাতঘারে। ৪০ রানে ২ উইকেট পান তিনি। স্নেহ রানাও নজর টেনেছেন। তাঁর সংগ্রহেও ২ উইকেট। বোলারদের দাপটে ১১৫ রানের লিড পায় হরমনপ্রীত কাউর ব্রিগেড।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ