Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিযোগ গ্রহণে বিশেষ কমিটি গড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়ে

কলকাতা বিশ্ববিদ্যালয়ে গঠিত হল স্টুডেন্টস গ্রিভান্স রিড্রেসাল কমিটি। তিন সপ্তাহের মধ্যে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ। বিস্তারিত পড়ুন।

অভিযোগ গ্রহণে বিশেষ কমিটি গড়ল কলকাতা  বিশ্ববিদ্যালয়ে
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্রছাত্রীদের অভিযোগ নিষ্পত্তির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৈরি হল ‘স্টুডেন্টস গ্রিভান্স রিড্রেসাল কমিটি’। তিন সপ্তাহের মধ্যে পড়ুয়াদের যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করতে হবে এই কমিটিকে। মঙ্গলবার ছিল কমিটির প্রথম বৈঠক। ঠিক হয়েছে কলেজগুলির বিরুদ্ধে কোনো আর্থিক বা প্রশাসনিক অভিযোগ এই কমিটি গ্রহণ করবে না। কারণ, এ বিষয়ে কলেজগুলির স্বাধীনতা রয়েছে। এছাড়াও, যৌনহেনস্তা বা র‌্যাগিংয়ের অভিযোগও নেওয়া হবে না। কারণ, এর জন্য পৃথক কমিটি রয়েছে। এর বাইরে যাবতীয় অভিযোগ জানাতে পারবেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কমিটির ন্যায়পাল করা হয়েছে প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তীকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষও নিজের মতামত জানাতে পারবেন। কমিটির অন্যান্য সদস্যরা অভিযোগের নিষ্পত্তি না করতে পারলে তা যাবে ন্যায়পালের কাছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে অধ্যাপিকা সুদেষ্ণা লাহিড়িকে। ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ