Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

যানজটে ভুগতে পারে কলকাতা!

যানজটে ভুগতে পারে কলকাতা!
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৯:০৪
Prefer us on Google

সকাল থেকে আজ সোমবার মিছিল, মিটিংয়ে ব্যস্ত থাকতে পারে শহর কলকাতা। সকাল ৮ টা থেকেই যানজট হতে পারে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। এদিন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার সঙ্গে নেতাজি ইন্ডোরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টায় মির্জা গালিব স্ট্রিটে মিছিল রয়েছে। সাড়ে ১২ টায় একটি মিছিল যাবে বিধান সরণী থেকে রাজা দীনেন্দ্র স্ট্রিট পর্যন্ত। পাশাপাশি, বিকেল ৪টেয় একটি মিছিল যাবে ঢালিপাড়া থেকে তেতুঁলতলা পর্যন্ত। এনএস রোড থেকে একটি মিছিল বিকেল ৫ টায় যাবে টি বোর্ড পর্যন্ত। এরপরে সন্ধ্যা ৭ টায় বেচু চ্যাটার্জি স্ট্রিট থেকে শুরু হয়ে একটি মিছিল যাবে রাজা দীনেন্দ্র স্ট্রিট পর্যন্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ