Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

গুজরাতকে ২৯ রানে হারিয়ে দুরন্ত জয় কলকাতার

চলতি আইপিএলে আজ গুজরাট টাইটানসের বিরুদ্ধে দুরন্ত ফর্মে দেখা গেল কলকাতা নাইট রাইডার্স এর উপরের সারির ব্যাটারদের।

গুজরাতকে ২৯ রানে হারিয়ে দুরন্ত জয় কলকাতার
  • ১৭ মে, ২০২৬ ০০:১৩
Prefer us on Google

কলকাতা,১৬ মে: চলতি আইপিএলে আজ গুজরাত টাইটানসের বিরুদ্ধে দুরন্ত ফর্মে দেখা গেল কলকাতা নাইট রাইডার্স এর উপরের সারির ব্যাটারদের। অধিনায়ক আজিঙ্কা রাহানে ১৪ রানে আউট হলেও, বাকিটা সামলে নিলেন ফিন অ্যালেন, অঙ্গক্রি রঘুবংশী এবং ক্যামেরন গ্রিন। কুড়ি ওভারে দুই উইকেটে ২৪৭ রানের পাহাড় তৈরি করল কেকেআর ব্যাটাররা। ফিন মাত্র ৩৫ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। এরপর রঘুবংশী এবং গ্রীন মিলে বাকি কাজটা সারেন। রঘুবংশী ৮২ নট উট থাকেন আর গ্রিন করেন অপরাজিত ৫২ রান।

Advertisement

 জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখি মেজাজে ছিলেন গুজরাতের ব্যাটাররা। গুজরাতের ছন্দ কিছুটা কাটে তৃতীয় ওভারে কার্তিক ত্যাগির বল সাই সুদর্শনের হাতে লাগায়। চোট পেয়ে সুদর্শনকে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়। এরপর মাত্র এক রানে নিশান সিন্ধুকে ফিরিয়ে দেন সুনীল নারিন। তৃতীয় উইকেট জুটিতে বাটলারকে সঙ্গে নিয়ে দুরন্ত লড়াই চালান গুজরাত অধিনায়ক শুভমান গিল। ব্যক্তিগত ৮৫ রানে আউট হওয়ার পর ফের মাঠে ফেরেন সুদর্শন। ১৯ তম ওভারে ৫৭ রানে বাটলারকে ফিরিয়ে দেন সৌরভ দুবে। আর এরপরই নিশ্চিত হয়ে যায় নাইটদের জয়। শেষ পর্যন্ত ২৯ রানে লিগ টেবিলে দু’য়ে থাকা গুজরাতকে হারিয়ে আইপিএলের প্লে অফে ওঠার লড়াইতে ভেসে থাকল নাইট বাহিনী। আজকের ম্যাচে প্রথমবার নাইট জার্সিতে মাঠে নামলেন মাতিশা পাথিরানা। তবে এদিন নিজের দ্বিতীয় ওভার বল করতে এসে ফের হ্যামস্ট্রিং এ চোট পেয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কান পেসার।

Advertisement
সম্পর্কিত সংবাদ