Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

একাধিক হাসপাতালকে চিঠি কলকাতা পুলিশের

এসএসকেএম, নীলরতন, আর জি কর, ন্যাশনাল...

একাধিক হাসপাতালকে চিঠি কলকাতা পুলিশের
  • ২০ মে, ২০২৬ ১৫:০৯
Prefer us on Google

এসএসকেএম, নীলরতন, আর জি কর, ন্যাশনাল মেডিক্যাল, কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে চিঠি কলকাতা পুলিশ এর তরফে। জানানো হয়েছে প্রতিটি হাসপাতালে রাখতে হবে ওয়্যারলেস সেট। হাসপাতালের সুপার ও অধ্যক্ষের সঙ্গে স্থানীয় থানা, ডিভিশনাল ও লালবাজার কন্ট্রোল রুমের যোগাযোগ থাকবে। দমকল বিভাগের সঙ্গেও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয় রাখতে হবে। রাতে প্রতিটি হাসপাতালে টহল দেবেন পুলিশকর্মী ও হাসপাতাল এর নিরাপত্তারক্ষীরা। হাসপাতালের সমস্ত বেসরকারি নিরাপত্তারক্ষী, অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদানকারী এবং অন্যান্য কর্মীদের বিস্তারিত তথ্য আগামী একমাসের মধ্যে দিতে হবে লালবাজারকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ