Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কাজে গতি আনতে ছুটি বাতিল করল কলকাতা পুরসভা

বিভিন্ন কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রকল্পের বাস্তবায়নের কাজে আরও বেশি তৎপরতা প্রয়োজন। তাই আজ, রবিবার কলকাতা পুরসভার বেশিরভাগ বিভাগের ছুটি বাতিল করা হয়েছে।

কাজে গতি আনতে ছুটি বাতিল করল কলকাতা পুরসভা
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রকল্পের বাস্তবায়নের কাজে আরও বেশি তৎপরতা প্রয়োজন। তাই আজ, রবিবার কলকাতা পুরসভার বেশিরভাগ বিভাগের ছুটি বাতিল করা হয়েছে। সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, নিকাশি, জঞ্জাল অপসারণ সহ মোট ১০টি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করার নির্দেশিকা জারি করেছেন পুর কমিশনার তথা কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে। অন্নপূর্ণা যোজনা, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্পের কাজ চলছে। সেই কাজের গতি ত্বরান্বিত করতেই এই নির্দেশিকা বলে পুরসভা সূত্রে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ