Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ কলকাতা পুরসভার বাজেট

আজ, শুক্রবার শুরু হচ্ছে কলকাতা পুরসভার বাজেট অধিবেশন। চলতি পুরবোর্ডের ৫১তম পুর অধিবেশন এটি। বাজেট পেশ করবেন মেয়র ফিরহাদ হাকিম।

আজ কলকাতা পুরসভার বাজেট
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার শুরু হচ্ছে কলকাতা পুরসভার বাজেট অধিবেশন। চলতি পুরবোর্ডের ৫১তম পুর অধিবেশন এটি। বাজেট পেশ করবেন মেয়র ফিরহাদ হাকিম। বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে যথা সময়ে অর্থাৎ চলতি বছরের শেষে আয়োজিত হবে কলকাতা পুরভোট। সেক্ষেত্রে দ্বিতীয়বার মেয়র হিসেবে এটাই ফিরহাদ হাকিমের শেষ বাজেট পেশ। এদিন বেলা ২.৩০টা নাগাদ অধিবেশনে বাজেট প্রস্তাব রাখবেন তিনি। আগামী সোম ও মঙ্গলবার প্রস্তাবের উপর আলোচনা করবেন কাউন্সিলাররা। পুরভোট তো আছেই। তার আগে রয়েছে বিধানসভা নির্বাচন। ভোটমুখী শহরের রাস্তাঘাট, নিকাশি, বস্তি উন্নয়ন, পানীয় জল সরবরাহ ইত্যাদি খাতে বরাদ্দ কতটা বৃদ্ধি বা কাটছাঁট হয়, সেদিকে নজর রয়েছে বিভিন্ন মহলের। বিগত কয়েক বছরে পুরসভা রাজস্ব আদায় বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ করেছে। এবারের বাজেটে তার ইতিবাচক প্রভাব প্রতিফলিত হবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ