Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঘরের মাঠে ফের হার কলকাতার, ৩৯ রানে ম্যাচ জিতল গুজরাত

ঘরের মাঠে ফের হার কলকাতার, ৩৯ রানে ম্যাচ জিতল গুজরাত
  • ২২ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

লখনউ: ঘরের মাঠে ফের লজ্জার হার কেকেআর-এর। আইপিএল-এর ৩৯তম ম্যাচে সোমবার মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটান্স। ইডেনে খেলা এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। তবে তাতে লাভ বিশেষ হল না! কারণ, প্রথম ব্যাট করতে নেমে কলকাতাকে ১৯৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় গিলরা। গুজরাতের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন গিল নিজেই। সাই সুদর্শন করেন ৫২ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৫৯ রানে থামে কেকেআর। ফলে ৩৯ রানে ম্যাচ পকেটে জিতে নেয় গুজরাত। নাইটদের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন রাহানে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ