


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যে কোনও মঞ্চেই মোহন বাগান-ইস্ট বেঙ্গল সামনাসামনি হয়োয়া মানেই ধুন্ধুমার লড়াই। শনিবার ঘরোয়া হকি লিগের খেতাবি লড়াইয়ে ফের মুখোমুখি যুযুধান দুই প্রধান। আগেই ফাইনালে পা রেখেছিল মোহন বাগান। বৃহস্পতিবার ক্যালকাটা কাস্টমসকে ৩-০ গোলে বশ মানিয়ে শিরোপা যুদ্ধে স্লট নিশ্চিত করল লাল-হলুদ ব্রিগেড। হাওড়ার ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে ইস্ট বেঙ্গলের তিন গোলদাতা উজ্জ্বল সিং, প্রতাপ লাকরা ও দর্শন গাওকর। উল্লেখ্য, গ্রুপ লিগে ইস্ট বেঙ্গলকে ৪-১ গোলে পরাস্ত করেছিল মোহন বাগান। সেই সুবাদে শীর্ষে থেকেই ফাইনালে পৌঁছায় তারা।