Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএল জেতার পর বৃন্দাবনে সস্ত্রীক কোহলি

আইপিএল ২০২৩ জেতার পর বিরাট কোহলি স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বৃন্দাবনে গিয়েছেন আশীর্বাদ নিতে। ভিডিও ভাইরাল। বিস্তারিত পড়ুন।

আইপিএল জেতার পর বৃন্দাবনে সস্ত্রীক কোহলি
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মথুরা: প্রথম আইপিএল ট্রফি জিততে ১৮ বছর লেগে গিয়েছিল আরসিবি’র। তবে দ্বিতীয়টিতে বিলম্ব হয়নি। টানা দু’বার খেতাব জিতে এখন খুশির জোয়ারে ভাসছেন বেঙ্গালুরুর ক্রিকেটাররা। বিরাট কোহলি অবশ্য একটু ব্যাতিক্রম। ফাইনাল জেতার একদিন পরই সস্ত্রীক ভিকে’কে দেখা গেল বৃন্দাবনে। প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিতে গিয়েছিলেন তাঁরা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা গাড়ি থেকে নেমে খালি পায়ে প্রেমানন্দ মহারাজের আশ্রমের দিকে যাচ্ছেন। মুখে মাস্ক লাগানো। সেখানে প্রায় ঘণ্টা দুয়েক সময় কাটানোর পর বেরিয়ে আসেন তাঁরা। আশ্রমের পক্ষ থেকে বিরাটকে একটি বইও উপহার দেওয়া। প্রেমানন্দ মহারাজের আশ্রম থেকে বেরিয়ে স্বামী হিত গোবিন্দ শরণের আশ্রমেও আশীর্বাদ নিতে যান কোহলি-অনুষ্কা।

Advertisement

মাঠে বিরাট কোহলিকে আগ্রাসী দেখায় ঠিকই। কিন্তু মাঠের বাইরে তিনি বেশ বিনয়ী। স্ত্রী অনুষ্কা শর্মা জীবনে আসার পর আধ্যাত্মিকতার দিকেও মন দিয়েছেন তিনি। গত এপ্রিলেই অক্ষয় তৃতীয়া উপলক্ষে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে বেশ কিছুক্ষণ আধ্যাত্মিক আলোচনায় অংশ নিয়েছিলেন ভিকে। আইপিএল জেতার পর আবার সেখানে গেলেন।
সদ্যসমাপ্ত ক্রোড়পতি লিগে আরসিবি’র হয়ে সবচেয়ে বেশি রান করেছেন বিরাটই। ১৬ ম্যাচে তাঁর সংগ্রহ ৬৭৫। সর্বাধিক রানের তালিকায় যা চতুর্থ স্থানে রেখেছে তাঁকে। এমনকি, ফাইনালেও গুজরাতের বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত ৭৫ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। আর ‘দ্য রান মেশিন’ জয় নিশ্চিত করেন ছক্কা হাঁকিয়ে। সমর্থকদের জন্য সুখবর, আইপিএল শেষের কয়েকদিনের মধ্যে কোহলিকে জাতীয় দলে খেলতে দেখা যাবে। ১৩ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ৩টি ওডিআই ম্যাচ খেলবে ভারত। সেই টিমে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ