Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

আফগানদের বিরুদ্ধে নেই কোহলি

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন না বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা। বিস্তারিত পড়ুন।

আফগানদের বিরুদ্ধে নেই কোহলি
  • ৪ জুন, ২০২৬ ১৩:৩৬
Prefer us on Google

মুম্বই, ৪ জুন: গত রবিবার দুরন্ত ফাইনালে অপরাজিত অর্ধশতরান করে আরসিবি'কে দ্বিতীয়বারের জন্য আইপিএলে চ্যাম্পিয়ন করেন বিরাট কোহলি। দুবছর আগে জাতীয় দলের হয়ে টি ২০ এবং টেস্ট থেকে অবসর নিলেও এখনও মেন ইন ব্লুর হয়ে একদিনের ফর্ম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট।  ফলে আসন্ন আফগান সিরিজে জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখার অপেক্ষায় ছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আইপিএল ফাইনালে অপরাজিত অর্ধশতরান করে আরসিবি'কে খেতাব এনে দেওয়া চেজমাস্টার কোহলি আচমকাই চোটের কবলে।  হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আফগানিস্থানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি। এর ফলে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে এসেছে। তবে এখনও পর্যন্ত ভারতীয় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি বিরাটের চোট নিয়ে। 

Advertisement

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইএর এক আধিকারিক জানান, হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ওডিআই সিরিজ়ে খেলতে পারবেন না কোহলি। সেই সঙ্গেই রোহিত শর্মার খেলা নিয়েও অনিশ্চিয়তা থাকছে এই সিরিজে। হিটম্যানের আইপিএলে পাওয়া চোট পুরোপুরি না সারলে তিনি মাঠে নামবেন না। ফলে ভারতের দুই বিধ্বংশী ব্যাটার ছিটকে যাওয়ায় চিন্তায় রয়েছে গোটা দেশ। 

উল্লেখ্য, ১৩ জুন থেকে শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ়। তবে বিরাটের পরিবর্তে কে সুযোগ পাবেন তা এখনও জানা যায়নি। এই চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়েও বিরাটকে পাওয়া যাবে কি না, তা নিয়ে বাড়ল সংশয়। জুলাই মাসে ১৪ থেকে ১৯ তারিখের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। কোহলির এই চোটে কতটা সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া তার দিকেই নজর গোটা ভারতের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ