Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ড সফরে ভারতীয় দলে কোহলি, বাদ যশস্বী

শনিবারই আফগানিস্তানের বিরুদ্ধে এসেছে ম্যাচ জেতানো সেঞ্চুরি। পরেরদিনই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়লেন যশস্বী জয়সওয়াল।

ইংল্যান্ড সফরে ভারতীয়  দলে কোহলি, বাদ যশস্বী
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শনিবারই আফগানিস্তানের বিরুদ্ধে এসেছে ম্যাচ জেতানো সেঞ্চুরি। পরেরদিনই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়লেন যশস্বী জয়সওয়াল। কিছু করারও নেই। কারণ, দলে ফিরেছেন বিরাট কোহলি। ভিকের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণেই আফগানদের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে সুযোগ এসেছিল যশস্বীর কাছে। বাঁ-হাতি ওপেনার সেই সুযোগ কাজেও লাগিয়েছেন। তবে কোহলির সুস্থতা নিয়ে সংশয় এখনও পুরো কাটেনি। সোমবার বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস টেস্ট হবে তাঁর। পাশ করলেই বিলেতের উড়ান ধরতে পারবেন বিরাট। অন্যথায় শিকে ছিঁড়বে যশস্বীর। শুভমান গিলের নেতৃত্বে বাকি ঘোষিত দল অবশ্য চমকহীন।

Advertisement

বোর্ডসূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে কোনো পরীক্ষার পথে হাঁটা হবে না টপ অর্ডার নিয়ে। রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন গিলই। ফিট থাকলে তিনে বিরাট। তারপর যথারীতি শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল। বিকল্প ওপেনার ও মিডল অর্ডারে ফ্লোটার হিসেবে থাকছেন ঈশান কিষান। ঘোষিত স্কোয়াডে ফিরেছেন যশপ্রীত বুমরাহ। বাদ পড়েছেন ফগানদের বিরুদ্ধে সিরিজে অভিষেককারী পেসার প্রিন্স যাদব। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর এই ফরম্যাটে কোনো ম্যাচ খেলেননি তিনি। প্রত্যাবর্তন ঘটিয়েছেন বর্ষীয়ান অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তিনি দলে এসেছেন সদ্যসমাপ্ত সিরিজে আর এক অভিষেককারী, অলরাউন্ডার হর্ষ দুবের পরিবর্তে। নির্বাচকরা দেখে নিতে চাইছেন অক্ষর ও হর্ষের মধ্যে কে বেশি কার্যকরী হচ্ছেন। আর রবীন্দ্র জাদেজাকে আপাতত শুধু টেস্টের জন্যই বিবেচিত করা হচ্ছে। এদিকে, পায়ের চোট পুরোপুরি না সারায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দল থেকে বাদ পড়লেন বরুণ চক্রবর্তী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ