Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সেঞ্চুরি কোহলির, কেকেআরকে হারিয়ে ৬ উইকেটে জয়ী আরসিবি

কেকেআরকে ৬ উইকেটে হারাল আরসিবি। আজ, বুধবার আইপিএলের ৫৭ তম ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সেঞ্চুরি কোহলির, কেকেআরকে হারিয়ে ৬ উইকেটে জয়ী আরসিবি
  • ১৪ মে, ২০২৬ ০১:০৫
Prefer us on Google

রাইপুর, ১৩ মে: কেকেআরকে ৬ উইকেটে হারাল আরসিবি। আজ, বুধবার আইপিএলের ৫৭ তম ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন রাইপুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। প্রথমে ব্যাট করতে নামে কেকেআর। ওপেনার ফিন অ্যালেন ১৮ রানে আউট হন। এরপর অধিনায়ক অজিঙ্কা রাহানে ১৯ রানে প্যাভিলিয়নে ফেরেন। রশিখের বলে ক্যামেরুন গ্রিন ৩২ রানে বোল্ড হন। দলের হাল ধরেন কিপার রঘুবংশী। ৪৬ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মারেন ৩টি ছয় এবং ৭টি চার। শেষে রিঙ্কু সিং ২৯ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে টিম কেকেআর। বেঙ্গালুরুর হয়ে ১টি করে উইকেট নেন রশিখ, হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমার।

Advertisement

ব্যাট করতে নামে আরসিবি। ৩.২ ওভারে দলের ৩৭ রানের মাথায় কার্তিক ত্যাগীর বলে আউট হন জ্যাকব বেথেল (১৫)। ৩৯ রান করে ত্যাগীর বলে রাহানের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন দেবদূত পাদিক্কালও। নারিনের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট হন অধিনায়ক রজত পাতিদার (১১)। দলের রান তখন ১৬ ওভারে ১৫৭ রানে ৩ উইকেট। ত্যাগীর বলে দুরন্ত ক্যাচ নেন মণীশ পাণ্ডে। ২ রানে আউট হন ডেভিড। বিধ্বংসী ইনিংস খেলেন বিরাট কোহলি। ৬০ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন। মারেন ৩টি ছয় এবং ১১টি চার। ৮ রানে অপরাজিত থাকেন কিপার জীতেশ শর্মা। ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে বেঙ্গালুরু। কলকাতাকে হারিয়ে ৬ উইকেটে জয়ী হয়। কেকেআরের হয়ে ৩টি উইকেট নেন ত্যাগী। ১টি উইকেট আসে সুনীল নারিনের ঝুলিতে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ