Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কন্যা সন্তানের বাবা হলেন প্যাট কামিন্স, কী নাম রাখলেন জানেন?

কন্যা সন্তানের বাবা হলেন প্যাট কামিন্স, কী নাম রাখলেন জানেন?
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মেলবোর্ন, ৮ ফেব্রুয়ারি: কন্যা সন্তানের বাবা হলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্স। জানা গিয়েছে, তাঁর স্ত্রী বেকি কামিন্স কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন কামিন্স দম্পতি নিজেই। সন্তানের ছবি পোস্ট করে তাঁরা লেখেন, সে এসে গিয়েছে। এই আমাদের মিষ্টি মেয়ে। আমরা কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না। ইতিমধ্যেই সদ্যোজাতর নামও না কী ঠিক করে ফেলেছেন তাঁরা। একরত্তির নাম রাখা হয়েছে এডি। এর আগে প্যাট-বেকির একটি পুত্র সন্তানও রয়েছে। তার নাম অ্যালবি। প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা স্ত্রী‌র পাশে থাকার জন্যই শ্রীলঙ্কা সফরেও যাননি কামিন্স। বর্তমানে চোটে জর্জরিত তিনি। সেজন্য খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিও।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ