মেষ: সম্পত্তি বিভাজনে সন্তানদের পারস্পরিক কলহের জন্য মনঃকষ্ট। সহকর্মীদের কলকাঠিতে কর্ম সাফল্যে বাধা। স্বাস্থ্য মোটামুটি।
মেষ: সম্পত্তি বিভাজনে সন্তানদের পারস্পরিক কলহের জন্য মনঃকষ্ট। সহকর্মীদের কলকাঠিতে কর্ম সাফল্যে বাধা। স্বাস্থ্য মোটামুটি।
বৃষ: ব্যবসায় হঠাৎ সমস্যা আসায় বিচলিত হতে পারেন। ঝুঁকিপূর্ণ অর্থ লেনদেনে বা বিনিয়োগে সতর্ক হন। তীর্থ ভ্রমণের যোগ।
মিথুন: অনেক পরিশ্রমের পরে কর্ম সাফল্য ও সুনাম। উপার্জনের একাধিক পথের সন্ধান পেতে পারেন। গৃহে শান্তির অভাব।
কর্কট: কর্মকেন্দ্রিক ব্যস্ততা বাড়বে। পেশাদার ডাক্তার, সাহিত্যিক, অভিনেতাদের পক্ষে শুভ সময়। আর্থিক দিকটি মোটামুটি।
সিংহ: অর্থাগম ক্ষেত্রটি অনুকূল। গৃহে অতিথি সমাগমে আনন্দ। সুখাদ্য ভোজনের তৃপ্তি লাভ।
কন্যা: একাধিক সূত্রে অর্থাগম ও মানসিক প্রফুল্লতা। কর্মক্ষেত্রে প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব পেতে পারেন।
তুলা: উগ্র আচরণ ও অপ্রিয় বাক্যের জন্য ঘরে বাইরে শত্রু বাড়বে। শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দিন। বিদ্যাক্ষেত্রে বাধা।
বৃশ্চিক: কর্মে উন্নতি ও নতুন যোগাযোগে আর্থিক দিকটির উন্নতি হবে। গৃহ পরিবেশে চাপ থাকবে।
ধনু: পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। উপার্জনের একাধিক দিশা লাভ। ঝুঁকিপূর্ণ কাজে বিরত হন।
মকর: পরিবারের কারও আচরণে মনঃকষ্ট পেতে পারেন। ব্যবসায়ীদের শুভ সময়। রাজনীতিকরা সতর্ক পদক্ষেপে চলুন।
কুম্ভ: একাধিক সূত্রে অর্থপ্রাপ্তি ও পুনঃসঞ্চয়ের যোগ। উচ্চ শিক্ষা ও গবেষণায় শুভ ফল লাভ। দেহে আঘাত লাগতে পারে।
মীন: পারিবারিক ক্ষেত্রে পারস্পরিক অশান্তির যোগ। আর্থিক দিক অনুকূল। তবে অপ্রত্যাশিত ব্যয়যোগও প্রবল।