Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কেমন যাবে আজকের দিন? জানুন রাশিফল

কেমন যাবে আজকের দিন? জানুন রাশিফল
  • ৪ জুন, ২০২৫ ০৮:০৬
Prefer us on Google

মেষ: সৃজনশীল কর্ম ও হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। উপার্জন ও সম্মান বৃদ্ধি হবে। ধর্মে মতি।

Advertisement

বৃষ: যে  কোনও ব্যবসায় অপেক্ষাকৃত শুভ ফল লাভের  সম্ভাবনা। সপরিবারে তীর্থ ভ্রমণের যোগ।  আর্থিক দিকে উন্নতি।

মিথুন: কাজকর্মে সাফল্য ও সুনাম।  বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যহানি হতে পারে। মানসিক  বিক্ষিপ্ততা থাকবে।

কর্কট: পেশাদারি উচ্চশিক্ষা ও গবেষণায় চমকপ্রদ উন্নতি। গৃহশিক্ষক ও শিক্ষার্থীদের বাধা কাটবে।

সিংহ: একাধিক সূত্রে ধনাগম ও সঞ্চয় বৃদ্ধি। কর্মস্থলে উচ্চ আধিকারিকদের সঙ্গে মতপার্থক্যের যোগ।  স্বাস্থ্য মোটামুটি থাকবে।

কন্যা: কর্মক্ষেত্র ও গৃহক্ষেত্রে হঠাৎ আসা সমস্যায় বিড়ম্বনা বৃদ্ধি। খেলোয়াড়, গবেষক ও শিল্পীদের পক্ষে শুভ সময়।

তুলা: হঠকারী সিদ্ধান্তে সম্পদহানি ও বদনামের যোগ। শারীরিক ব্যথা বেদনা বাড়বে। মানসিক দিকটি বিক্ষিপ্ত।

বৃশ্চিক: যে কোনও কর্মে উন্নতি ও উপার্জন বৃদ্ধির প্রবল সম্ভাবনা। পারিবারিক জটিলতা কিছুটা কমবে।  দেহে আঘাত ও রক্তপাতের যোগ।

ধনু: একাধিক সূত্রে অর্থ লাভ ও সঞ্চয়।  ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণ ও দুস্থদের দান। পারিবারিক দিক মোটামুটি।

মকর: পারিপার্শ্বিক কারণে মানসিক উত্তেজনা ও চাঞ্চল্য বৃদ্ধি। যে কোনও ব্যবসায় অগ্রগতি। আয় বাড়বে শত্রুসংখ্যাও বাড়বে।

কুম্ভ: পুরনো রোগবৃদ্ধির জন্য দৈহিক ভোগান্তি ও রক্তপাতের যোগ। ব্যবসায় অপেক্ষাকৃত শুভ। দাম্পত্য সম্পর্ক চলনসই।

মীন:  স্বাস্থ্য সমস্যায়  নাজেহাল হতে পারেন। কর্মক্ষেত্রে কোনও শুভ যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি। বিদ্যাচর্চায় প্রবল বাধা।

Advertisement
সম্পর্কিত সংবাদ