Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কনকাসন কাণ্ডে বিস্মিত সানিও

কনকাসন কাণ্ডে বিস্মিত সানিও
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: ‘কনকাসন সাব’ ইস্যুতে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন সুনীল গাভাসকর। তাঁর মতে, শুক্রবার পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে শিবম দুবের ‘কনকাসন সাব’ পাওয়ার কথাই নয় ভারতের। অথচ সেই ম্যাচে শিবমের ‘কনকাসন সাব’ হিসেবে নামেন হর্ষিত রানা। তিনটি উইকেটও নেন। এরপরই ইংল্যান্ড শিবির সরব হয়ে ওঠে। গাভাসকর অবশ্য অন্য দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখছেন। তাঁর মতে, ‘পুনে ম্যাচে মাথায় বল লাগার পরও ব্যাটিং চালিয়ে গিয়েছিল শিবম। তাই এটা পরিষ্কার যে ওর কনকাসন হয়নি। শিবমের জন্য কাউকে কনকাসন সাব হিসেবে নামানোর মানেই হয় না।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ