Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দিল্লির বিরুদ্ধে আজ আত্মবিশ্বাসী নাইট রাইডার্স, ভরসা জোগাচ্ছে বরুণ-নারিনের ফর্ম, পাথিরানাকে নিয়ে ধোঁয়াশা

জয়ের হ্যাটট্রিক বদলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ক্রিকেটারদের মনোবলও তুঙ্গে। ভেসে উঠেছে প্লে-অফে ওঠার আশা। এই আবহে শুক্রবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে নাইট ব্রিগেড।

দিল্লির বিরুদ্ধে আজ আত্মবিশ্বাসী নাইট রাইডার্স, ভরসা জোগাচ্ছে বরুণ-নারিনের ফর্ম,  পাথিরানাকে নিয়ে ধোঁয়াশা
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জয়ের হ্যাটট্রিক বদলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ক্রিকেটারদের মনোবলও তুঙ্গে। ভেসে উঠেছে প্লে-অফে ওঠার আশা। এই আবহে শুক্রবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে নাইট ব্রিগেড। শাহরুখ খানের দল ন’টি খেলে পেয়েছে সাত পয়েন্ট। সেখানে দিল্লির সংগ্রহ ১০ ম্যাচে আট পয়েন্ট। তাই রাজধানীর দলটিকে হারাতে পারলে তালিকায় উন্নতিরও সুযোগ রয়েছে রাহানেদের সামনে।

Advertisement

চলতি আইপিএলে শুরুটা মোটেও ভালো হয়নি কেকেআরের। প্রথম ছ’টি ম্যাচে জয়ের মুখে দেখেনি দু’বারের চ্যাম্পিয়নরা। অনেকেই রাহানেদের প্লে-অফে ওঠার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পর পর তিনটি ম্যাচ জিতে নাইটরা লড়াই জমিয়ে দিয়েছে। ব্যাটিং ও বোলিংয়ে ছন্দে ফেরার আভাস। বিশেষ করে গত ম্যাচে সানরাইজার্সের মতো শক্তিশালী দলকে উড়িয়ে দেওয়ার পর অনেকেই বলছেন, দিল্লির লড়াই সহজ হবে না নাইট রাইডার্সের বিরুদ্ধে।
ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ওপেনার হিসেবে শুরুটা ভালোই করেছিলেন। তবে মাঝে ছন্দপতন ঘটায় সমালোচনা হচ্ছিল। ধাক্কা সামলে আবার তিনি চেনা মেজাজে। ফিন অ্যালেনের সঙ্গে তিনি শুরু করতে পারেন। তিন নম্বরে অঙ্গকৃশ রঘুবংশীর জায়গা কার্যত পাকা। ধারাবাহিকতার নিরিখে কেকেআর শিবিরে তিনিই সেরা। রিঙ্কু সিংকে একটু উপরের দিকে তুলে আনার পর ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। তিনি ম্যাচ উইনার। একই সঙ্গে বড় ইনিংস খেলতে পারেন। আর ডেথ ওভারে ঝড় তোলার জন্য ভরসা দুই বিদেশি ক্যামেরন গ্রিন ও রভম্যান পাওয়েল। 
কেকেআরের বোলিংয়ের হালও অনেকটাই ফিরেছে। আর সেটা অবশ্যই দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন ফর্মে থাকার কারণে। নিয়মিত উইকেট নিচ্ছেন তাঁরা। বিপক্ষের রানের গতিতে লাগাম টানার ক্ষেত্রেও তাঁদের জুড়ি মেলা ভার। পেস আক্রমণে বৈভব অরোরা, কার্তিক ত্যাগীর উপরই ভরসা রাখতে পারেন কেকেআর কোচ। অলরাউন্ডার গ্রিন এবং অনুকূলও বোলিংয়ে বাড়তি রসদ জোগাচ্ছেন। তবে পাথিরানা স্কোয়াডে যোগ দিলেও তাঁকে খেলানোর সুযোগ পাচ্ছে না কেকেআর। দিল্লির বিরুদ্ধে তিনি ইমপ্যাক্ট সাব হতেও পারেন।
এদিকে, ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া দিল্লি ক্যাপিটালস। গত ম্যাচে তারা হেরেছিল চেন্নাইয়ের কাছে। প্লে-অফে ওঠার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জেতা জরুরি। দিল্লির ব্যাটিংয়ে বড় ভরসা লোকেশ রাহুল। ওপেনিংয়ে তাঁর সঙ্গী হবেন পাথুম নিশাঙ্কা। পরের দিকে নীতীশ রানা, করুণ নায়ারের মতো ব্যাটারদের উপর ভরসা রাখা হচ্ছে। আসলে সমীর রিজভি প্রথম দিকে ছন্দে ছিলেন। গত কয়েকটি ম্যাচে বড় রান পাননি। তাঁকে ঠেলে দেওয়া হয়েছে লোয়ার মিডল অর্ডারে। ট্রিস্টান স্টাবসের মতো ব্যাটারর দিকেও নজর রাখা উচিত কেকেআরের। দিল্লির বোলিং বেশ শক্তিশালী। চোট সারিয়ে ফিরেছেন মিচেল স্টার্ক ও লুঙ্গি এনগিডির মতো তারকা পেসার। তাঁদের সঙ্গী হতে পারেন নটরাজন। স্পিনে অক্ষরের সঙ্গে কুলদীপ যাদব খেলতে পারেন।

সম্পর্কিত সংবাদ