Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

এডিনবরায় ছুরি হামলা, জখম ২

সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল স্কটল্যান্ডের এডিনবরা। সোমবার সকালে ক্যালডার্সে আচমকা দু’টি ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি।

এডিনবরায় ছুরি হামলা, জখম ২
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

এডিনবরা: সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল স্কটল্যান্ডের এডিনবরা। সোমবার সকালে ক্যালডার্সে আচমকা দু’টি ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ঘটনায় দু’জন আহত হয়েছেন। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল ঘিরে রেখেছে স্কটল্যান্ড পুলিশ। বন্ধ রয়েছে বেশকিছু প্রাথমিক স্কুলও। বিবৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, এটা সন্ত্রাসবাদী হামলা নয়। চিফ ইনসপেক্টর স্কট কেনেডি বলেন, ‘তদন্ত চলছে। এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই। বাসিন্দাদের আশ্বস্ত করতে এলাকায় টহল দেবে পুলিশ।’ ঘটনার একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ