Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কঙ্গোয় নদীতে ফেরি উল্টে মৃত ৩৮, নিখোঁজ বহু

কঙ্গোয় ভয়াবহ দুর্ঘটনা। বুসিরা নদীতে উল্টে গেল যাত্রীবোঝাই ফেরি। শুক্রবার রাতের এই দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক। শেষ খবর অনুযায়ী, ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

কঙ্গোয় নদীতে ফেরি উল্টে মৃত ৩৮, নিখোঁজ বহু
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
কিনশাসা: কঙ্গোয় ভয়াবহ দুর্ঘটনা। বুসিরা নদীতে উল্টে গেল যাত্রীবোঝাই ফেরি। শুক্রবার রাতের এই দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক। শেষ খবর অনুযায়ী, ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার দিন কঙ্গোর উত্তর-পূর্ব দিক দিয়ে যাচ্ছিল স্টিমারটি। বড়দিন উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন। আচমকা নদীতে জলযানটি উল্টে যায়। প্রাথমিক তদন্তে অনুমান, ফেরিতে অতিরিক্ত যাত্রী থাকার কারণেই এই দুর্ঘটনা। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘বোয়েন্দে যাচ্ছিল ফেরিটি। তাতে ৪০০-র বেশি যাত্রী ছিল। তাই মৃতের সংখ্যা আরও বেশি হওয়া উচিত।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ