Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কেন্দ্রীয় বাজেটে ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ বাড়ল

কেন্দ্রীয় বাজেটে ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ বাড়ল
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ২০৩৬ সালের ওলিম্পিকস আয়োজনে মরিয়া ভারত। ইতিমধ্যেই আন্তর্জাতিক ওলিম্পিকস সংস্থার কাছে লিখিত আবেদনও করা হয়েছে। পরিকল্পনার ব্লু প্রিন্ট সাজিয়ে কোমর বেঁধে নামতে চায় ক্রীড়ামন্ত্রক। শনিবার কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হতেই চর্চা শুরু ক্রীড়া মহলে। পরিকাঠামো উন্নয়নের জন্য স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (সাই) বাজেট বাড়ানো হয়েছে। বিভিন্ন ক্যাম্প ও আধুনিক ট্রেনিংয়ের জন্য বরাদ্দ প্রায় ৮৩০ কোটি টাকা। জাতীয় স্পোর্টস ফেডারেশন পাবে ৪০০ কোটি টাকা। পাশাপাশি ঢেলে সাজানো হচ্ছে খেলো ইন্ডিয়া প্রজেক্ট। এক্ষেত্রে বাজেট বৃদ্ধির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা। গ্রাসরুট ডেভেলপমেন্টও নজর দেওয়া হচ্ছে। কিন্তু কাজের কাজ হবে কি? অ্যাথলিটদের বাস্তব অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। বিশেষ করে কুস্তি সংস্থায় ব্রিজভূষণের কীর্তি সবাই জানেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ