Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের ১৭ সম্পত্তি নিয়ে পুর নোটিস

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭টি সম্পত্তিতে নোটিস দিল কলকাতা পুরসভা। পুরসভার বিল্ডিং বিভাগ এই নোটিস পাঠিয়েছে।

অভিষেকের ১৭ সম্পত্তি নিয়ে পুর নোটিস
  • ১৯ মে, ২০২৬ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭টি সম্পত্তিতে নোটিস দিল কলকাতা পুরসভা। পুরসভার বিল্ডিং বিভাগ এই নোটিস পাঠিয়েছে। সূত্রের খবর, এক মধ্যে রয়েছে হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’ ভবন। কালীঘাট মোড়ে ডায়মন্ডহারবারের সাংসদের আরেকটি বিল্ডিংও রয়েছে তালিকায়। এখানেই রয়েছে একটি হার্ডওয়ারের দোকান। এর বাইরেও রয়েছে একাধিক সম্পত্তি। এই সমস্ত সম্পত্তি তথা বাড়িগুলির বিল্ডিং প্ল্যান সহ যাবতীয় নথিপত্র নিয়ে পুরসভায় দেখা করতে বলা হয়েছে মালিকপক্ষকে।

Advertisement

পুরসভার এক আধিকারিক বলেন, ‘নোটিস পাঠিয়ে শুনানিতে ডাকা হয়েছে। সমস্ত কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হবে। কোথাও বিল্ডিং প্ল্যানের বাইরে গিয়ে অবৈধ নির্মাণ হয়েছে কি না, হয়ে থাকলে তার রেগুলারাইজেশন হয়েছিল কি না, সবটাই খতিয়ে দেখা হবে। আইন মোতাবেক কাজ না হয়ে থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুরসভা।’

Advertisement
সম্পর্কিত সংবাদ