Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

কাম্বলিকে বার্তা কপিলের

কাম্বলিকে বার্তা কপিলের
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: ভালো নেই বিনোদ কাম্বলি। তাঁর শরীর একেবারেই ভেঙে গিয়েছে। সম্প্রতি এক ভিডিওতে দেখা গিয়েছে, প্রাক্তন তারকা ক্রিকেটার ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারছেন না। অন্যদের কাঁধে ভর করে হাঁটছেন। তাছাড়া প্রবল আর্থিক অনটনের মধ্যেও রয়েছেন তিনি। এমন করুণ পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন কপিল দেব। পাশাপাশি কাম্বলিকেও নিজের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের কথায়, ‘সে যদি নিজের প্রতি যত্নবান না হয়, তাহলে তাকে সাহায্য করেও কোনও লাভ হবে না। ওর এমন অবস্থা দেখে আমার মতো প্রাক্তনরা খুবই চিন্তিত। আমরা সবাই চাই, ও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। তার জন্য রিহ্যাব শুরু করুক।’ কপিল দেবের পাশাপাশি সুনীল গাভাসকরও উদ্বেগ প্রকাশ করেছেন কাম্বলির জন্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ