Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

জার্মানির দায়িত্ব নিচ্ছেন ক্লপই

নাগেলসম্যান আউট। ক্লপ ইন। জার্মানির নতুন কোচ হতে চলেছেন তিনি।

জার্মানির দায়িত্ব নিচ্ছেন ক্লপই
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্লিন: নাগেলসম্যান আউট। ক্লপ ইন। জার্মানির নতুন কোচ হতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, প্রাক্তন লিভারপুল কোচের যাবতীয় শর্ত মেনেই তাঁকে দায়িত্ব দিচ্ছে বেকেনবাওয়ারের দেশ। উল্লেখ্য, প্যারাগুয়ের কাছে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি। মুসিয়ালা, সানেরা তেমন ছাপ ফেলতেই ব্যর্থ। যাবতীয় দায় মাথায় নিয়ে দায়িত্ব ছেড়েছেন নাগেলসম্যান। 

Advertisement

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এবার গ্রুপ পর্বে কুরাসাওকে সাত গোলের মালা পরিয়ে কাপ অভিযান শুরু করেছিল নাগেলসম্যানের দল। ডেনিজ আনডাভদের নিয়ে রাতারাতি প্রবল প্রত্যাশা তৈরি হয়। তবে আইভরি কোস্টের বিরুদ্ধে পিছিয়ে পড়ে জিতলেও ইকুয়েডরের কাছে বশ মানে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ