Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লখনউ ম্যাচের প্রস্তুতি শুরু কেকেআরের

লড়াইটা শুধু প্লে-অফে টিকে থাকার নয়, বদলারও। সেই লক্ষ্যেই রবিবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম সাক্ষাতে ইডেনে ঋষভ পন্থরা বাজিমাত করেছিলেন।

লখনউ ম্যাচের প্রস্তুতি শুরু কেকেআরের
  • ২৪ এপ্রিল, ২০২৬ ১০:০৪
Prefer us on Google

লখনউ: লড়াইটা শুধু প্লে-অফে টিকে থাকার নয়, বদলারও। সেই লক্ষ্যেই রবিবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম সাক্ষাতে ইডেনে ঋষভ পন্থরা বাজিমাত করেছিলেন। তবে লখনউয়ের অবস্থা এখন ততটা ভালো নয়। পর পর চারটি ম্যাচ হেরেছে তারা। কেকেআরের বিরুদ্ধে জিততে না পারলে ঠাঁই হবে দশম স্থানে। সেদিক থেকে কিছুটা হলেও সঞ্জীবনী সুধা পেয়েছে নাইটরা। কারণ, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচেই চলতি আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে তারা। এই সাফল্যকে ধরে রেখে পয়েন্ট তালিকায় উন্নতি করাই লক্ষ্য রিঙ্কু সিংদের। তাই সময় নষ্ট না করে জোর প্রস্তুতিও শুরু করে দিল কেকেআর। বৃহস্পতিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে গা ঘামালেন রাচীন রবীন্দ্র, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, অনুকূল ঠাকুররা। চোট সমস্যা কাটিয়ে মাথিশা পাথিরানা স্কোয়াডে যোগ দেওয়ায় নাটিদের বোলিং শক্তিশালী হচ্ছে ঠিকই, তবে তাঁকে খেলাতে হলে অনেক চিন্তাভাবনা করেই কম্বিনেশন ঠিক করতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ