Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

কেজরিওয়ালের গাড়িতে ছোড়া হল পাথর! অভিযোগের তির বিজেপির দিকে

কেজরিওয়ালের গাড়িতে ছোড়া হল পাথর! অভিযোগের তির বিজেপির দিকে
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি: রাজধানী দিল্লিতে নির্বাচন আসন্ন। জোরকদমে চলছে নির্বাচনী প্রচারও। তার মাঝেই আক্রান্ত হলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আজ, শনিবার নয়াদিল্লিতে ভোটের প্রচারে বের হয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই কেজরিওয়ালের কনভয়ের গাড়িগুলি আটকায় কয়েকজন। বিক্ষোভ দেখাতে শুরু করে কালো পতাকা নিয়ে। কেজরির নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দিতে এগিয়ে আসে। এরই মাঝেই তাঁর গাড়িতে এসে পড়ে একটি পাথর। পুরো ঘটনার ছবি-ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি বর্তমান)। এই ঘটনায় অবশ্য কেউ আহত হননি। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আপ কর্মী-সমর্থকদের দাবি, হামলার নেপথ্যে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই। তবে এখনও পর্যন্ত কোনও অভিযুক্তদের চিহ্নিত বা গ্রেপ্তার করা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। এলাকার সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ