নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শেষ দিনে সহকারী কোচ হিসেবে মহমেডান স্পোর্টিংয়ে কাজ শুরু করলেন মেহরাজউদ্দিন ওয়াডু। গত মরশুমের মাঝপথে তাঁকে হেডকোচের দায়িত্ব থেকে সরানো হয়েছিল। তবে সম্প্রতি আন্দ্রে চেরনিশভের কোচিংয়ে আইএসএলে ধুঁকছে সাদা-কালো ব্রিগেড। তাই রুশ কোচের সঙ্গে মেহরাজকে জুড়ে দিয়েছে থিঙ্কট্যাঙ্ক। তবে এই সিদ্ধান্ত ঘিরে ক্লাবকর্তা ও ইনভেস্টরদের মধ্যে মতবিরোধ তুঙ্গে।



