কাজে এল না স্মৃতি মান্ধানার সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ৮৩ রানে হারল ভারত। একই সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজে ০-৩ হোয়াইটওয়াশ হল হরমনপ্রীত কাউরের দল। বুধবারপ্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯৮ তুলেছিল অজিরা। অ্যানাবেল সাদারল্যান্ড ১১০। অরুন্ধতী রেড্ডি নেন ৪ উইকেট। জবাবে ৪৫.১ ওভারে ২১৫ রানে দাঁড়ি পড়ে ভারতের ইনিংসে। একমাত্র মান্ধানাই (১০৯ বলে ১০৫) লড়াই চালান। বাকিরা ব্যর্থ।



