Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আমেদাবাদে পৌঁছে হুংকার কিউয়িদের

টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে বৃহস্পতিবার আমেদাবাদ পৌঁছে গেল নিউজিল্যান্ড। ফুরফুরে মেজাজে স্যান্টনার, অ্যালেনরা। খেতাবি লড়াইয়ে নামার আগে বাড়তি প্রস্তুতির সময়ও পাবে কিউয়ি ব্রিগেড

আমেদাবাদে পৌঁছে হুংকার কিউয়িদের
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে বৃহস্পতিবার আমেদাবাদ পৌঁছে গেল নিউজিল্যান্ড। ফুরফুরে মেজাজে স্যান্টনার, অ্যালেনরা। খেতাবি লড়াইয়ে নামার আগে বাড়তি প্রস্তুতির সময়ও পাবে কিউয়ি ব্রিগেড। এবারের কাপযুদ্ধে মোতেরা স্টেডিয়ামে একটি মাত্র ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। সেটাও সুখের ছিল না। হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে। তবে শেষ চারের লড়াইয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে বদলা নেওয়ার পথে প্রথমবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা জাগিয়েছে তারা। এর আগে ওয়ান ডে বিশ্বকাপে দু’বার ফাইনালে উঠেছিল কিউয়িরা। কিন্তু উভয় ক্ষেত্রেই রানার্স হিসেবে সন্তুষ্ট থাকতে হয়েছিল হ্যাডলির দেশকে। আর টি-২০ বিশ্বকাপে পাঁচ বছর আগে অস্ট্রেলিয়ার কাছে হেরে কাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় কিউয়িদের। তাই এবার স্যান্টনার বাহিনী চাকা ঘোরাতে মরিয়া। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলিংকে দাপটে শাসন করেছিলেন ফিন অ্যালেন, টিম সেফার্টরা। ওপেনিং জুটিতে উঠেছিল ১১৭ রান। তার মধ্যে অ্যালেনের একারই ৩৩ বলে ১০০। ম্যাচের নায়কের কথায়, ‘ভারতের মাটিতে কিছুদিন আগে টি-২০ সিরিজ খেলেছিলাম আমরা। ফলে পিচ সম্পর্কে ধারণা ছিল। সেই অভিজ্ঞতা কাজে আসছে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোলাররা কাজটা সহজ করে দিয়েছিল।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ