Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন ঈশান

অভিষেক শর্মাকে পিছনে ফেললেন ঈশান কিষান। সদ্যপ্রকাশিত আইসিসি টি-২০ র‌্যাংকিংয়ে সতীর্থকে টপকে একনম্বরে উঠে এলেন তিনি।

র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন ঈশান
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: অভিষেক শর্মাকে পিছনে ফেললেন ঈশান কিষান। সদ্যপ্রকাশিত আইসিসি টি-২০ র‌্যাংকিংয়ে সতীর্থকে টপকে একনম্বরে উঠে এলেন তিনি। ঈশানের র‌্যাংকিং পয়েন্ট আপাতত ৮৭৬। গত প্রায় এক বছর র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা অভিষেকের পয়েন্ট ৮৬৯। বছরের গোড়া থেকেই রীতিমতো ধারাবাহিক থাকার পুরস্কার পেলেন ঈশান। এই নিয়ে ভারতের মোট চারজন প্লেয়ার টি-২০ র‌্যাংকিংয়ে একনম্বর জায়গা দখল করলেন। অভিষেক, ঈশানরা আসলে বিরাট কোহলি, সূর্যকুমার যাদবের উত্তরসূরি। এই তালিকায় প্রথম দশে আছেন ভারতের তিলক ভার্মা (ষষ্ঠ) ও সূর্যকুমার যাদব (অষ্টম)। টি-২০ বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। প্রথম দশে আছেন বরুণ চক্রবর্তী (তৃতীয়) ও যশপ্রীত বুমরাহ (ষষ্ঠ)। 

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে বৈভব সূর্যবংশীকে দেখার অপেক্ষায় ইংল্যান্ডের প্রাক্তন অফ-স্পিনার গ্রেম সোয়ান। তিনি বলেছেন, ‘বৈভবের মতো খেলোয়াড়ের বিরুদ্ধে প্রস্তুত থাকা কঠিন। আন্তর্জাতিক ক্রিকেটে পা না রাখলেও আইপিএলে দুটো মরশুম খেলেছে। ওকে এই সিরিজে দেখতে চাই।’
এদিকে, হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য আইপিএলে আগ্রহী এবার চেন্নাই সুপার কিংসও। জানা গিয়েছে যে, কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক করতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ