Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিজিটাল অ্যারেস্ট চক্রের মূল পান্ডা গ্রেপ্তার গোয়ায়

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার পর্দা ফাঁস করল রাজ্য পুলিশ। আন্তঃরাজ্য ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা চক্রের কিংপিনকে গ্রেপ্তার করল ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং।

ডিজিটাল অ্যারেস্ট চক্রের মূল পান্ডা গ্রেপ্তার গোয়ায়
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার পর্দা ফাঁস করল রাজ্য পুলিশ। আন্তঃরাজ্য ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা চক্রের কিংপিনকে গ্রেপ্তার করল ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং। ধৃতের নাম আমন সিং। তিনি গোয়ার বাসিন্দা। গোয়ায় তাঁকে গ্রেপ্তারের পর স্থানীয় আদালতে পেশ করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাঁকে রাজ্যে নিয়ে আসা হবে। রাজ্য পুলিশ সূত্রে খবর, বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার একটি ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার মামলায় অভিযুক্ত এই আমন। প্রাথমিকভাবে এই মামলায় একটি কোম্পানির ম্যানেজারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আমনের খোঁজ মেলে। সেই মোতাবেক মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে অভিযুক্তের সন্ধান পান তদন্তকারীরা। গোয়ায় গিয়ে অভিযুক্তকে জালে তোলে সাইবার পুলিশ। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জেরায় একাধিক তথ্য উঠে এসেছে। মুম্বই সহ একাধিক রাজ্যে ডিজিটাল প্রতারণার কিংপিন হিসাবে কাজ করতেন আমন। মুম্বই পুলিশের ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে অভিযুক্তের। এছাড়াও কলকাতায় এক তরুণীকে যৌন হেনস্তার ঘটনাতেও তিনি অভিযুক্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ