Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইনঅ্যাক্টিভ হয়ে ফের অ্যাক্টিভ কিং কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কৌতুহল ভক্তদের মধ্যে

রাতারাতি উধাও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। গতকাল, বৃহস্পতিবার গভীর রাত থেকে দেখতে পাওয়া যাচ্ছিল না বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

ইনঅ্যাক্টিভ হয়ে ফের অ্যাক্টিভ কিং কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কৌতুহল ভক্তদের মধ্যে
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ১১:০১
Prefer us on Google

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি: রাতারাতি উধাও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। গতকাল, বৃহস্পতিবার গভীর রাত থেকে দেখতে পাওয়া যাচ্ছিল না বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেই দেখে ভক্তদের  মনে প্রশ্ন উঠতে শুরু করে। কী এমন হল? কেন ঘটছে? এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নেটনাগরিক থেকে কোহলি ভক্তদের মনে। যদিও কোনও কিছু বুঝে ওঠার আগেই ফের সক্রিয় হয়ে যায় বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আজ, শুক্রবার ভোরের আলো উঠতেই পুনরায় অ্যাক্টিভ দেখায় কিং কোহলি-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বিরাটের অ্যাকাউন্ট  ২৭ বছরের পুরনো। তাতে ফের দেখা যাচ্ছে  ১০৪৪টি পোস্ট। ফলোয়ার তাঁর ২৭৪ মিলিয়ন। ভক্তদের অনুমান, কোনো টেকনিক্যাল  সমস্যার কারণে উড়ে যায় বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি। এই ঘটনার সঙ্গে ঘটে যায় আরও একটি চাঞ্চল্যকর বিষয়। যে সময়ে বিরাটের অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম থেকে সরে যায়, সেই একই সময়ে বিরাটের দাদা বিকাশ কোহলির অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেড হয়ে যায়। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ফিরে আসে বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বৃহস্পতিবার রাতে বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উড়ে যাওয়ায় শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। কিং কোহলি-এর অ্যাকাউন্ট ফিরে আসায় ওয়েলকাম ব্যাক জানান তাঁর ভক্তরা।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ