মধুবালার ভূমিকায় কিয়ারা?
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফের একটি বায়োপিকের অফার পেলেন অভিনেত্রী কিয়ারা আদবানি। শোনা যাচ্ছে, কিংবদন্তি অভিনেত্রী মধুবালার ভূমিকায় দেখা যাবে কিয়ারাকে। এর আগে মীনা কুমারীর বায়োপিকের প্রস্তাবও পেয়েছিলেন কিয়ারা। সূত্রের খবর, সঞ্জয়লীলা বনশালীর প্রযোজনায় তৈরি হচ্ছে মধুবালার জীবনীচিত্র। ‘মুঘলে আজম’, ‘মহল’, ‘গেটওয়ে অব ইন্ডিয়া’র মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় আজও মনে রেখেছেন দর্শক। এবার তাঁর ভূমিকাতেই অভিনয় করবেন কিয়ারা। যদিও ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, কিয়ারাকে এই ছবির প্রস্তাব দেওয়া হয়নি। খবরটি ভুয়ো। তাহলে কে অভিনয় করছেন মধুবালার চরিত্রে? না, তা অবশ্য খোলসা করেননি নির্মাতারা। শীঘ্রই এ বিষয়ে ঘোষণা হবে বলে খবর।  

Advertisement