Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রতিবাদী কিয়ারা

‘অন্তঃসত্ত্বা অবস্থায় নারীদের দেবীর মতো পুজো করা হয়। আর সন্তান জন্মের পরই শুরু হয় যাবতীয় কটাক্ষ, সমালোচনা।’

প্রতিবাদী কিয়ারা
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘অন্তঃসত্ত্বা অবস্থায় নারীদের দেবীর মতো পুজো করা হয়। আর সন্তান জন্মের পরই শুরু হয় যাবতীয় কটাক্ষ, সমালোচনা।’ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মহিলাদের প্রতি হওয়া এ ধরনের অনভিপ্রেত ঘটনার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী কিয়ারা আদবানি। গত বছর মা হয়েছেন তিনি। সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারার পরিবারে এসেছে কন্যা সন্তান। তারপর থেকে মেয়েকে নিয়ে কাটানো সময়ের নানা ঝলক বিভিন্ন সময় তুলে ধরেছেন অভিনেত্রী। সম্প্রতি তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় নারীকে বলা হয় কী সুন্দর লাগছে! দেবীর মতো পুজো করা হয় তাঁদের। অথচ সন্তান জন্মের পরই শুরু হয় যাবতীয় সমালোচনা। মোটা হয়ে যাচ্ছেন... এমন কত কিছু শুনতে হয়। এর শেষ হওয়া প্রয়োজন।’ কিয়ারার মত, ‘একজন মহিলাকে পরম যত্ন ও সহমর্মিতা দিয়ে আগলে রাখা উচিত।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ