আমেদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ বুধবার আমেদাবাদে। সেই ম্যাচের আগে বিশেষ উদ্যোগ নিলেন বিরাট কোহলিরা। সম্প্রতি ‘অঙ্গদান’ প্রচার অভিযান চালু করেছে আইসিসি, যার নাম দেওয়া হয়েছে ‘ডোনেট অর্গান, সেভ লাইভস’। বুধবার তারই প্রচার করবেন শুভমান গিলরা। ভারতের জনসংযোগের একটা বড় মাধ্যম ক্রিকেট। তাই আইসিসি বুধবার আমেদাবাদকে প্রচারের মঞ্চ হিসেবে বেছে নিয়েছে। ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘আসল সেঞ্চুরির সময় এসে গিয়েছে। মৃত্যুর পর আপনার অঙ্গ অন্যকে বাঁচিয়ে রাখতে পারে।’



