Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাপড়ের ব্যবসার আড়ালে গাঁজার কারবার, গ্রেপ্তার বাঁকুড়ার দুই ভাই

বাঁকুড়ার দুই ভাই কাপড়ের ব্যবসার আড়ালে গাঁজার কারবার করছিলেন। পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। বিস্তারিত পড়ুন।

কাপড়ের ব্যবসার আড়ালে গাঁজার কারবার, গ্রেপ্তার  বাঁকুড়ার দুই ভাই
  • ১৬ জুলাই, ২০২৬ ১৯:১১
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে এসে বাড়ি ভাড়া নিয়েছিলেন দুই ভাই। কাপড়ের ব্যবসার নাম করে খড়্গপুর শহরের ৬নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তাঁরা। তার আড়ালেই চলছিল গাঁজার কারবার। বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় খড়্গপুর টাউন থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হয় ওই দুই ভাই সহ মোট তিন জনকে। ওআ বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ কেজি গাঁজা। ঘটনা ঘিরে চাঞ্চল্য খড়্গপুর শহরের ৬নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এদিন সন্ধ্যায় তিন জনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন খড়্গপুর টাউন থানার আইসি অমিতকুমার মিত্র। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের বাসিন্দা দুই ভাই জগন্নাথ পাত্র ও রাহুল পাত্র কয়েক মাস আগে বাড়ি ভাড়া নিয়েছিলেন। খড়্গপুর শহরের বাসিন্দা দেবব্রত সাহাকে সঙ্গী করেছিলেন তাঁরা। এদিন বিকেলে হঠাৎই অভিযান চালায় খড়্গপুর টাউন থানার পুলিশ। বুধবারই দুষ্কৃতীমুক্ত ও নেশামুক্ত খড়্গপুর উপহার দেওয়ার বার্তা দিয়েছিলেন খড়্গপুর টাউন থানার নবনিযুক্ত আইসি অমিতকুমার মিত্র। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানাও জানিয়েছেন, যেকোন অপরাধ এবং অবৈধ কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। অন্যদিকে, বুধবার খড়্গপুর স্টেশনে আরপিএফ ও জিআরপির যৌথ অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সেইসঙ্গেই দু'জন আন্তঃরাজ্য গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা ভুবনেশ্বর থেকে হাওড়ায় গাঁজা পাচার করার ছক কষেছিল বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ