Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

‘খান স্যারে’র কোচিং সেন্টারে ভাঙচুর, ধৃত ৩

‘খান স্যার’-এর কোচিংয়ে ভাঙচুর। পাথরও ছুড়ল দুষ্কৃতীরা। গত মঙ্গলবার পাটনায় খান গ্লোবাল কোচিং ইনস্টিটিউটের ঘটনায় গুলিও চলেছে বলে অভিযোগ। বুধবার পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‘খান স্যারে’র কোচিং সেন্টারে ভাঙচুর, ধৃত ৩
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: ‘খান স্যার’-এর কোচিংয়ে ভাঙচুর। পাথরও ছুড়ল দুষ্কৃতীরা। গত মঙ্গলবার পাটনায় খান গ্লোবাল কোচিং ইনস্টিটিউটের ঘটনায় গুলিও চলেছে বলে অভিযোগ। বুধবার পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে,  মঙ্গলবার গভীর রাতে পাটনায় ‘খান স্যার’ হিসাবে পরিচিত ফয়সাল খানের কোচিং সেন্টারের সামনে ১৫-২০ জন দুষ্কৃতী জড়ো হন। এরপর তারা লাঠিসোটা দিয়ে ভাঙচুর চালায়। কোচিংয়ের রক্ষীদের মারধর ও গুলিও চালায় বলে অভিযোগ। এই ঘটনায় খান স্যারের অভিযোগের তির পাশের কোচিং সেন্টারের দিকে। তিনি বলেন, ‘পাশের কোচিং সেন্টারের কিছু অসামাজিক লোকজন এসে তাঁদের ক্ষতি করেছে। এমনকি তারা গুলিও চালায়। গরিব পড়ুয়ারা কম খরচে শিখুক, এটা অনেকেই চান না।’ বিহারের মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার দাবি করেছেন তিনি। কোচিং সেন্টারের ম্যানেজার কানাইয়া কুমার সিং থানায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার সকালে তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পেশাগত শত্রুতার জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ