Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

৯ জুলাই খামেনেইয়ের শেষকৃত্য

৯ জুলাই ইরানের প্রাক্তন নেতা খামেনেইয়ের শেষকৃত্য হবে। তেহরানে এক সপ্তাহের অনুষ্ঠান চলবে। বিস্তারিত জানুন।

৯ জুলাই খামেনেইয়ের শেষকৃত্য
  • ১৩ জুন, ২০২৬ ২০:২৯
Prefer us on Google

তেহরান: আগামী ৯ জুলাই ইরানের প্রয়াত প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে সমাধিস্থ করা হবে। শেষকৃত্যের আগে এক সপ্তাহ ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান। সম্প্রতি এমনটাই জানিয়েছে তেহরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় খামেনেই সহ একাধিক শীর্ষ কমান্ডরের মৃত্যু হয়। তারপর কেটে গিয়েছে প্রায় পাঁচ মাস। সম্প্রতি প্রয়াত শীর্ষনেতার দপ্তর থেকে শেষকৃত্য সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতি অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেইনি মোসল্লায় অনুষ্ঠান শুরু হবে। এরপর ৬ ও ৭ জুলাই তেহরানে কোমে খামেনেইয়ের স্মরণে পদযাত্রার আয়োজন করা হয়েছে। সবশেষে আগামী ৯ জুলাই মাশদাদ শহরের ইমাম রেজা মসজিদ চত্বরে তাঁকে সমাধিস্থ করা হবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ